বিজ্ঞাপন

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে চাকরি বেতন ১ লক্ষ ৮৫ হাজার

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ‘আরএইচএল’ প্রকল্পে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

 পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে চাকরি বেতন ১ লক্ষ ৮৫ হাজার

১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট কো-অর্ডিনেটর (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস)

পদসংখ্যা:

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (ফিন্যান্স/অ্যাকাউন্টিং/ব্যাংকিং) স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে অন্তত দুটি প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, জিআইজেড অথবা জিসিএফের আর্থিক সহায়তায় কোনো প্রকল্পে অন্তত এক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আইএফআরএস ৯ ফিন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস ও রিলেটেড স্ট্যান্ডার্ডে অবশ্যই প্রশিক্ষণ থাকতে হবে। এফসিসিএ থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। প্রকল্প এলাকায় ভ্রমণের মানসিকতা থাকতে হবে।


বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
চাকরির ধরন: প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ১,৮৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া উৎসব বোনাস, নববর্ষ ভাতা, মুঠোফোন বিল, গোষ্ঠী বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

আবেদন যেভাবে


আগ্রহী প্রার্থীদের পিকেএসএফের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১১ ফেব্রুয়ারি ২০২৪।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

গ্রামীণ ব্যাংক নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৪ – Grameen Bank Job Circular 2024